chemistry, mineral resources , metal and nonmetal
খনি: মাটি ,পানি বা বায়ুমন্ডলের যে অংশ হতে আমাদের প্রয়োজনীয় ধাতু,অধাতু ,উপধাতু বা তাদের যৌগসমূহকে সংগ্রহ করা তাকে খনি $(mine)$ বলে। খনির অবস্থান: উপরের সংজ্ঞা হতে দেখা যায় যে খনির অবস্থান তিনটি।যথা- ১.মাটি: লোহা,সালফার ,কপার,সোনা ইত্যাদি পদার্থের খনির অবস্থান মাটিতে। ২.পানি: হ্যালোজেন (ফ্লোরিন,ক্লোরিন,ব্রোমিন,আয়োডিন) এর খনি সমুদ্রের পানি। ৩.বায়ুমণ্ডল: নাইট্রোজেনের খনির অবস্থান ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল।। খনিজ: মাটি,পানি বা বায়ুমণ্ডল হতে আমাদের প্রয়োজনীয় যে সকল ধাতু,অধাতু , উপধাতু বা তাদের যৌগসমূহকে সংগ্রহ করা হয় তাদেরকে খনিজ $(mineral)$ বলে। উপাদানের ভিত্তিতে খনিজ তিনভাগে বিভক্ত।যথা- (ক) ধাতব খনিজ: লোহা , তামা,সোনা ইত্যাদির খনিজ। (খ) অধাতব খনিজ: সালফার ,নাইট্রোজেন ইত্যাদির খনিজ। (গ) উপধাতুর খনিজ: কারনাইট বা রাসোরাইট$(Na_2B_4O_6(OH)_2.3H_2O$ এর নাম সোডিয়াম বোরেট হাইড্রোক্সাইড ট্রাই হাইড্রেটেট) ,বোরাক্স, বালি বা সিলিকা বা কোয়ার্টজ$(SiO_2)$,আরসিনো পাইরাইট$(FeAsS)$,রিয়ালগার$As_4S_4)$ ,অরপিমেন্ট $(As_2S_3)$? দ্রষ্টব্য: সোনা বা কপা...