physics-work energy and power
সাধারণ আলোচনা কাজঃ কোন বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ ঘটলে সরণ এবং সরণের অভিমুখে বলের উপাংশের গুণফলকে কাজ বলে। মন্তব্যঃ বল এবং সরণ একই দিক বরাবর নিয়ে কৃতকাজ হিসাব করতে হয়। এজন্য বল বরাবর সরণের উপাংশ অথবা সরণ বরাবর বলের উপাংশ নিয়ে কৃতকাজ হিসাব করতে হবে। ব্যাখ্যাঃ কোনো বস্তুর ওপর $F$ বল প্রয়োগে বস্তুটির বলের অভিমুখের সাথে $\theta $ কোণে $s$ সরণ ঘটলে সরণের অভিমুখে বলের আনুভূমিক উপাংশ $F\cos\theta $ হলে $(i)$ ঘর্ষণহীন তলে কৃতকাজ, $W=s×F\cos\theta=Fs\cos\theta $ $(ii)$ ঘর্ষণযুক্ত তলে কৃতকাজ, $\fbox{$W=\left(F\cos\theta-f\right)×s$}$ এখানে $ f$ ঘর্ষণবল। গাণিতিক প্রশ্নঃ সমস্যা-৪: $500 gm$ ভর বিশিষ্ট কোন বস্তু একটি জাহাজের উপর হতে $10 m$ ন...