mathematics,solid geometry
প্রিজমঃ যে সকল ঘনবস্তুর দুটি সর্বসম সমান্তরাল ভূমি তল রয়েছে এবং পার্শ্বতলগুলো আয়তাকার তল তাদেরকে প্রিজম বলে। যেমনঃ আয়তাকার ঘনবস্তু একটি প্রিজম। সিলিন্ডার প্রিজম নয়। কারণ এর পার্শ্বতল আয়তাকার নয় বরং বক্রতল। তবে সিলিন্ডার কে অসীম আয়তাকার পার্শ্বতল বিশিষ্ট প্রিজম বিবেচনা করা যায়। কারণ প্রিজমের ক্ষেত্রফল ও আয়তন যেভাবে নির্ণয় করা হয় সিলিন্ডারের ক্ষেত্রফল ও আয়তন একইভাবে নির্ণয় করা যায়। প্রিজমের নামকরণ করা হয় তার ভূমির নামে। যেমনঃ ভূমি পঞ্চভুজ হলে তাকে পঞ্চভুজাকার প্রিজম বলে। সিলিন্ডারকে বৃত্তাকার ভূমির প্রিজম বলা যায়। প্রিজম দুই ধরনের হয় ।যথাঃ খাড়া প্রিজম এবং তীর্যক প্রিজম। গাণিতিক প্রশ্নঃ একটি গোলকের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যিক মান সমান হলে গোলকের ব্যাস নির্ণয় কর। $Ans:\; 6$ সৃজনশীল প্রশ্নঃ চিত্রে $\angle{A}=2\angle{B}$ (ক) চিত্রটিকে $AC$ বাহুর সাপেক্ষে একপাক ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার আয়তন ও ক্ষেত্রফল নির্ণয় কর। (খ) চিত্রটিকে $AB$ বাহুর সাপেক্ষে একপাক ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার আয়তন ও ক্ষেত্রফল নির্ণয় কর। (গ) চ...