mathematics, statistics,information and data
উপস্থাপনের ভিত্তিতে উপাত্ত দুই প্রকার ।যথা: (ক) অবিন্যস্ত উপাত্ত (খ) বিন্যস্ত উপাত্ত বিন্যস্ত উপাত্ত দুইভাবে থাকতে পারে। যেমন:মানের ক্রমানুসারে সাজানো এবং সারণিবদ্ধভাবে সাজানো (গণসংখ্যা নিবেশন সারণি)। অবিন্যস্ত উপাত্তের গড় তিনভাবে নির্ণয় করা যায়।যথা: (১) সরাসরি গড়(গাণিতিক গড়) (২) সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় (৩)গণসংখ্যা নিবেশন সারণিতে রুপান্তরিত করে উপরোক্ত দুই পদ্ধতির যেকোন একটির সাহায্যে। নিচের অবিন্যস্ত উপাত্তগুলো থেকে উপরোক্ত তিনটি পদ্ধতিতে গড় নির্ণয় কর : $72,85,78,84,78,75,69,67,88,$$80,74,77,79,69,74,73,$$83,65,75,69,63,75,86,66,71$ প্রথম পদ্ধতিতে গড়: উপাত্ত গুলোর যোগফল,$\sum x_i=72+85+78+84+78+75+69$$+67+88+80+74+77+79+69+74+73$$+83+65+75+69+63+75+86+66+71$ $=1875$ উপাত্ত সংখ্যা বা গণসংখ্যা,$n=\sum f_i=25$ গাণিতিক গড়,$\overline{x}=\dfrac{\sum x_{i}}{\sum f_{i}}$ $=\dfrac{1875}{25}$ $=75$ দ্বিতীয় পদ্ধতি (সংক্ষিপ্ত পদ্ধতি): ধরি, অনুমিত গড়,$a=80$ উপাত্ত$(x_i)$ $u_i=x_i-a$ $\sum u_i$ $72$ $72-80=-8$ $-8$ ...