Posts

Showing posts with the label wave and sound

physics, wave and sound

Image
পর্যাবৃত্ত গতিঃ কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই  গতিকে পর্যাবৃত্ত গতি বলে। যেমনঃ ঘড়ির কাঁটার গতি, সরলদোলকের গতি, স্প্রিং এর গতি, সুর শলাকার গতি, গিটার বা দোতারার গতি । পূর্ণ স্পন্দন বা পূর্ণদোলনঃ পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু থেকে রওনা দিয়ে একই দিক থেকে ঐ বিন্দুতে ফিরে আসলে তাকে পূর্ণ স্পন্দন বা পূর্ণ দোলন বলে । পর্যায়কাল বা দোলনকালঃ পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর একটি পূর্ণদোলন বা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে তার পর্যায়কাল বা দোলন কাল বলে। সরলদোলকের বা দোলনার দোলনকাল , $\fbox{$T=2\pi \sqrt{\dfrac{L}{g}}$}$ $L=l+r=$ রশি বা সুতার দৈর্ঘ্য $+$ ববের ব্যাসার্ধ $=$ কার্যকর দৈর্ঘ্য। আবার, $k$ বল ধ্রুবকের  স্প্রিংয়ের নিচে $m$ ভর ঝুলিয়ে দুলতে দিলে   $F=kx$ বা, $mg=kx$ বা, $x=\dfrac{mg}{k}$ বা, $L=\dfrac{mg}{k}$ স্প্রিং এর দোলনকাল, $T=2\pi \sqrt{\dfrac{L}{g}}$                   ...