Posts

Showing posts with the label physics

physical quantities and measurement

রাশিঃ ভৌত জগতে যা কিছু  পরিমাপ করা যায় তাকে রাশি বলে। মাত্রাঃ কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। ভার্ণিয়ার ধ্রুবকঃ প্রধান স্কেলের $1$ ঘরের দৈর্ঘ্য ভার্ণিয়ার স্কেলের $1$ ঘরের দৈর্ঘ্যের চেয়ে যতটুকু বড় তাকে ভার্ণিয়ার ধ্রুবক বলে। অথবা,  ভার্ণিয়ার স্কেলের $1$ ঘরের দৈর্ঘ্য প্রধান স্কেলের $1$ ঘরের দৈর্ঘ্যরে চেয়ে যতটুকু ছোট তাকে ভার্ণিয়ার ধ্রুবক বলে। অথবা,  প্রধান স্কেলের $1$ ঘরের দৈর্ঘ্য এবং ভার্ণিয়ার স্কেলের $1$ ঘরের দৈর্ঘ্যের পার্থক্যকে ভার্ণিয়ার ধ্রুবক বলে। মূলস্কেলের $1$ ঘরের দৈর্ঘ্য, $s=1\mathrm{mm}$ ভার্ণিয়ার স্কেলের $n$ ঘরের$=$মূলস্কেলের$(n-1)$ ঘরের দৈর্ঘ্য। সুতরাং ভার্ণিয়ার স্কেলের $1$ ঘরের দৈর্ঘ্য$=$মূলস্কেলের$\dfrac{n-1}{n}$ ঘরের দৈর্ঘ্য$=\dfrac{n-1}{n}\mathrm{mm}$ অতএব সংজ্ঞানুসারে , ভার্ণিয়ার ধ্রুবক$=$প্রধান স্কেলের $1$ ঘরের দৈর্ঘ্য $-$ভার্ণিয়ার স্কেলের $1$ ঘরের দৈর্ঘ্য                      $=1\mathrm{mm}-\dfrac{n-1}{n}\mathrm{mm}$           ...

physics,motion

Image
মাত্রাঃ কোনো রাশিতে উপস্থিত মৌলিক রাশিসমূহের ঘাত বা সূচককে ঐ রাশির মাত্রা বলে। দূরত্ব: প্রসঙ্গ বস্তু বা কাঠামোর সাপেক্ষে যেকোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। দূরত্বকে $d$ বা $s$ দ্বারা প্রকাশ করা হয় । দূরত্বের একক মিটার $(\mathrm{m}).$ দূরত্বের মাত্রা $L$ দূরত্ব একটি স্কেলার রাশি। সরণ: প্রসঙ্গ বস্তু বা কাঠামোর সাপেক্ষে কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। সরণকে $\vec{d}$ বা $\vec{s}$  দ্বারা প্রকাশ করা হয় ।  সরণের একক মিটার $\mathrm{m}$ সরণের মাত্রা $L$ সরণ একটি ভেক্টর রাশি। বস্তু দিক পরিবর্তন না করে সরলপথে গমণ করলে সরণের মানকে দূরত্ব বলে ।অর্থাৎ $|\vec{s}|=s=$দূরত্ব যেমন:সরণ,$\vec{s}=5m$ দক্ষিণ   বা,$|\vec{s}|=$|5m দক্ষিণ|  বা, $s=5m=$দূরত্ব ** দূরত্ব সরল বা বক্রপথ হতে পারে ।সরণ সবসময় আদি অবস্থান হতে শেষ অবস্থানের মধ্যবর্তী সরাসরি দূরত্ব বোঝায়। গাণিতিক সমস্যা: $10\mathrm{m}$ ব্যাসার্ধের বৃত্তাকার পথে দূরত্ব ও সরণ নির্ণয় কর যদি- (ক) সম্পূর্ণ বৃত্তপথ একবার ঘুরে আসা হয়। (খ)অর্ধ বৃত্তপথ বা বৃত্তপথটি দেড় পাক ঘুরেআসা হয় ।...