physics,reflection of light
দর্পণ: যে তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্শন বলে। দর্পণের প্রকারভেদ: দর্পণ দুই প্রকার।যথা- (ক) সমতল দর্পণ (খ) গোলীয় দর্পণ সমতল দর্পণ: কোন দর্পণের পৃষ্ঠ যদি সমতল হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে সমতল দর্পণ বলে। প্রশ্ন: সমতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ কর যে, দর্পণ থেকে বস্তুর দুরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব সমান। প্রমাণ: $A$ বিন্দু থেকে $XY$ দর্পণে $AB$ অভিলম্ব বরাবর অপতিত আলোক রশ্মি $BA$ বরাবর প্রতিফলিত হয়।$A$ বিন্দু থেকে $AC$ বরাবর আপতিত আলোক $CN$ অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেই একই কোণে প্রতিফলনের সূত্রানুসারে $CD$ পথে প্রতিফলিত হয়। সুতরাং $\angle{ACN}=\angle{DCN}$ অর্থাৎ $\theta{_i}=\theta{_r}$ এখন প্রতিফলিত রশ্মি দুটিকে পিছনের দিকে বর্ধিত করলে $A'$ বিন্দুতে $A$ এর অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। $\angle{ACN}=\angle{CAB}=\theta{_i}$ [একান্তর কোণ] $\angle{NCD}=\angle{CA'B}=\theta{_r}$ [অনুরূপ কোণ] যেহেতু $\theta{_i}=\theta{_r}$ $\therefore \angle{CAB}=\angle{CA'B}\cdots(i)$ $\triangle{ABC}$ ও $\triangle{A'BC}$ এর $\angle{CAB}=\angle{CA'B}$ ...