chemistry, periodic table

বিজ্ঞানী ডোবেরাইনার পারমাণবিক ভরের ভিত্তিতে 1829 ত্রয়ী সূত্র প্রদান করেন ।
সূত্রঃ 
মৌলগুলোকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে দুটি মৌলের পারমাণবিক ভরের গড় মাঝের মৌলের পারমাণবিক ভরের সমান এবং এরা একই গ্রুপে অবস্থান করে।
যেমনঃ 
$(i)$
 $Li$ এর পারমাণবিক ভর$=7$
$K$ এর পারমাণবিক ভর$=39$
$Na$ এর পারমাণবিক ভর $=\dfrac{7+39}{2}$
                                         $=\dfrac{46}{2}$
                                         $=23$
সুতরাং $Li$ ও $K$ এর মাঝে $Na$ অবস্থিত এবং এরা একই ( প্রথম) গ্রুপে অবস্থিত ।
$(ii)$ 
$Be$ এর পারমাণবিক ভর$=9$
$Ca$ এর পারমাণবিক ভর$=40$
$Mg$ এর পারমাণবিক ভর $=\dfrac{9+40}{2}$
                                         $=\dfrac{49}{2}$
                                         $=24.5\approx 24.305$
সুতরাং $Be$ ও $Ca$ এর মাঝে $Mg$ অবস্থিত এবং এরা একই ( ২য়) গ্রুপে অবস্থিত ।

আবার, 
$Cl$ এর পারমাণবিক ভর $=35.453$
$Br$ এর পারমাণবিক ভর $=126.90447$
$I$ এর পারমাণবিক ভর $=\dfrac{35.5+127}{2}$
                                         $=\dfrac{162.5}{2}$
                                         $=81.25\ne 80$ 
সুতরাং এক্ষেত্রে ত্রয়ী সূত্রের ব্যাত্যয় ঘটেছে।
প্রশ্নঃ 
${}_4^2He$ নিষ্ক্রিয় হলেও ${}_4^2He^{2+}$ নিষ্ক্রিয় নয় কেন?
প্রশ্নঃ
হ্যালোজেন গ্রুপের ক্ষেত্রে ত্রয়ী সূত্রের সত্যতা যাচাই কর।
প্রশ্নঃ
নিষ্ক্রিয় গ্যাস অষ্টক সূত্রের বড় বাধা- ব্যাখ্যা কর।
Question-12:
What is the number of  metals , nonmetals and metalloids in periodic table ?
Ans:
94 metals, 18 nonmetals, and 6 metalloids.

উল্লেখ্যঃ
$Cs$ এর গলনাঙ্ক $=28.44^\circ C$
$K$ এর গলনাঙ্ক $=63.5^\circ C$
$Ba$ এর গলনাঙ্ক $=727^\circ C$
$Ca$ এর গলনাঙ্ক $=842^\circ C$
প্রশ্নঃ 
কোনটির ২য় আয়নিকরণ বিভব বেশি?
$N$ , $C$
প্রশ্নঃ 
পর্যায় সারণিতে $Ag$ এর অবস্থান নির্ধারণ কর।
প্রশ্নঃ 
 কোনটি ইলেকট্রন গ্রহণ করতে পারে না?
$Fe^{3+},Cl^-$
প্রশ্নঃ
কোনটি ইলেকট্রন ছেড়ে দিতে পারে?
$Fe^{3+},Fe^{2+}$
প্রশ্নঃ
$Cu^{2+}$ এর ইলেকট্রন বিন্যাস কর।

বহুনির্বাচনী প্রশ্নঃ
১.নিচের কোনটির আয়নিকরণ শক্তি সবচেয়ে কম?
(ক) $K$     (খ) $Ca$        (গ)$Ba$      (ঘ) $Cs$
২.নিচের কোনটির আয়নিকরণ শক্তি সবচেয়ে বেশি?
(ক) $K$     (খ) $Ca$        (গ)$Ba$      (ঘ) $Cs$
৩.কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম?
(ক) $K$     (খ) $Ca$     "/   (গ)$Ba$      (ঘ) $Cs$
৪.কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি ?
(ক) $K$     (খ) $Ca$        (গ)$Ba$      (ঘ) $Cs$
৫.পর্যায় সারণিতে সবচেয়ে সক্রিয় অধাতু কোনটি?
(ক) $O$     (খ) $F$        (গ)$Cl$      (ঘ) $S$
৬.সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি?
(ক) $K$     (খ) $Se$        (গ)$Cs$      (ঘ) $Fr$
৭.হ্যালোজেন গ্রুপের সদস্য সংখ্যা কত?
(ক) $4$     (খ) $5$       (গ) $6$        (ঘ) $7$
৮.দীর্ঘ পর্যায়-
(ক) ২য় ও ৩য়    (খ) ৩য় ও ৪র্থ    (গ)৪র্থ ও ৫ম   (ঘ)৬ষ্ঠ ও ৭ম 
৯. $Cr$ কোন পর্যায়ের মৌল?
(ক) ২য়      (খ)৩য়    (গ) ৪র্থ    (ঘ) ৫ম 
১০.নিকৃষ্ট ধাতু-
$i.Fe$
$ii.Cu$
$iii.Ag$
কোনটি সঠিক?
(ক) $i,ii$   (খ)$i,iii$    (গ)$ii,iii$    (ঘ)$i, ii,iii$
১১.মৌলগুলোকে পর্যায়ভুক্ত করার চেষ্টা করা হয়-
$i.$ যোজনী 
$ii.$ পারমাণবিক ভর
$iii.$ পারমাণবিক সংখ্যা 
(ক)$i, ii$   (খ)$i,iii$    (গ)$ii,iii$     (ঘ) $i,ii,iii$
১২.$O$ এর সাথে সংযুতির ক্ষেত্রে $Cl$ এর যোজনী-
(ক) $1$     (খ)$3$    (গ)$5$     (ঘ)$7$
১৩.$H$ এর সাথে সংযুতির ক্ষেত্রে $P$এর যোজনী কত?
(ক) $1$     (খ)$3$    (গ)$5$     (ঘ)$7$
১৪.অতিদীর্ঘ পর্যায়-
(ক) ২য় ও ৩য়    (খ) ৩য় ও ৪র্থ    (গ)৪র্থ ও ৫ম   (ঘ)৬ষ্ঠ ও ৭ম 
 উত্তরপত্রঃ
১.(ঘ)  ২.(খ)  ৩.(ঘ) ৪.(খ)  ৫.(খ)  ৬.(ঘ) ৭.(গ) ৮.(গ)
৯.(গ)  ১০.(ক)  ১১.(ঘ) ১২.(ঘ)  ১৩.(খ)  ১৪.(ঘ)




Comments

Popular posts from this blog

class six, mathematics, first chapter, Natural Numbers and fractions

geometry higher mathematics

physics, pressure and states of matter