mathematics,pythagoras theorem,geometry

 সৃজনশীল প্রশ্নঃ

(ক)প্রমাণ কর যে, $AC^2+BE^2=AB^2+CE^2$.
(খ)$AB=BC$ হলে প্রমাণ কর যে,$BD^2=\dfrac{1}{2}(AD^2+CD^2)$.
(গ) $AB=BC$ এবং $AC=6\sqrt{2}$সে.মি. হলে ত্রিভুজটির সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো।
(ঘ)$AB=BC$ এবং $AC=5\sqrt{2}$সে.মি. হলে ত্রিভুজটির সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো।
(ঙ) $DE\bot AB$ হলে প্রমাণ কর যে, $BD^2=AD^2+AB^2-2AB.AE$.
(চ) $BD$ মধ্যমার ক্ষেত্রে প্রমাণ কর যে, $BD^2+CD^2=\dfrac{1}{2}(AB^2+BC^2)$.
(ছ)$AB=BD=AD$হলে $DE$ মধ্যমার ক্ষেত্রে প্রমাণ কর যে, $AB^2=\dfrac{4}{3}DE^2$.
(জ)$BCDE$ চতুর্ভুজের সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি ত্রিভুজক্ষেত্র আঁক ।
(ঝ)$BD$ এবং $DE$ মধ্যমার ক্ষেত্রে প্রমাণ কর যে,$\triangle BDE=\dfrac{1}{4}\triangle ABC$
(ঞ)$BD\bot AC$ হলে প্রমাণ কর যে, $AD.CD=BD^2$
(ট)$D,AC$এর মধ্যবিন্দু হলে প্রমাণ কর যে, $BD=\dfrac{1}{2}AC$.
(ঠ)$BE=DE=3.5$সে.মি. এবং $BC=CD=4$সে.মি.হলে $BCDE$ চতুর্ভুজের সমান ক্ষেত্রফলবিশিষ্ট $\triangle BEF$ আঁক ।
(ড)$BE=DE=3.5$সে.মি. এবং $BC=CD=4$সে.মি.হলে $BCDE$ চতুর্ভুজের সমান ক্ষেত্রফলবিশিষ্ট $PBQR$ সামান্তরিকক্ষেত্র আঁক যার $\angle PBQ=60^\circ$.

সূত্রঃ ত্রিভুজের ক্ষেত্রফল$=\dfrac{1}{2}\times$ ভূমি $\times$ উচ্চতা

উপপাদ্যঃ

প্রমাণ কর যে, একই  ভূমির উপর  ও একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল সমান।

বিশেষ নির্বচনঃ

একই ভূমি $BC$ এর উপর এবং একই সমান্তরাল রেখাযুগল $PQ$ এবং $RS$ এর মধ্যে অবস্থিত দুটি ত্রিভুজক্ষেত্র যথাক্রমে $\triangle{ABC}$ ও $\triangle{BCD}$ । প্রমাণ করতে হবে যে, $\triangle ABC=\triangle BCD$

অঙ্কনঃ $AE\bot PQ$ এবং $DF\bot PQ$ আঁকি ।

প্রমাণঃ

$PQ\parallel RS$ হওয়ায় এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সর্বদা সমান হবে।

সুতরাং $AE=DF=h$ যা ত্রিভুজদুটির উচ্চতা।

উভয় ত্রিভুজের ভূমি $BC=b$;

$\triangle ABC=\dfrac{1}{2}bh\dots\dots(1)$ এবং

$\triangle DBC=\dfrac{1}{2}bh\dots\dots(2)$

$(1)$ এবং $(2)$ হতে পাই,

$\triangle ABC=\triangle BCD$(প্রমাণিত)

উপপাদ্যঃ  প্রমাণ কর যে, কোনো ত্রিভুজ এবং সামান্তরিক  একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক।

বিশেষ নির্বচনঃ

একই ভূমি $BC$ এর উপর এবং একই   সমান্তরাল রেখাযুগল $PQ$ এবং $RS$ এর মধ্যে অবস্থিত $\triangle{ABC}$ ও সামান্তরিকক্ষেত্র $ABCD$ । প্রমাণ করতে হবে যে, $\triangle ABC=\dfrac{1}{2}$সামান্তরিকক্ষেত্র $ABCD$.

অঙ্কনঃ $AE\bot PQ$ এবং $CF\bot R$ আঁকি ।

প্রমাণঃ

$PQ\parallel RS$ হওয়ায় এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সর্বদা সমান হবে।

সুতরাং $AE=CF=h$ যা যথাক্রমে $\triangle ABC$ ও $\triangle ACD$ এর  উচ্চতা।

$ABCD$ সামান্তরিক হওয়ায় $BC=AD=b$;

$\triangle ABC=\dfrac{1}{2}bh\dots\dots(1)$ এবং

$\triangle DBC=\dfrac{1}{2}bh\dots\dots(2)$

$(1)$ এবং $(2)$ হতে পাই,

$\triangle ABC=\triangle BCD\dots \dots (3)$

এখন,$\triangle ABC+\triangle BCD=$সামান্তরিকক্ষেত্র $ABCD$

বা,$\triangle ABC+\triangle ABC=$সামান্তরিকক্ষেত্র $ABCD$     [$(3)$ হতে]

বা,$2\triangle ABC=$সামান্তরিকক্ষেত্র $ABCD$

$\therefore \triangle ABC=\dfrac{1}{2}$সামান্তরিকক্ষেত্র $ABCD$.(প্রমাণিত)

উপপাদ্যঃ একই ভূমির উপর ও একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত  সকল সামান্তরিকের ক্ষেত্রফল সমান ।

বিশেষ নির্বচনঃ
একই ভূমি $BC$ এর উপর এবং একই   সমান্তরাল রেখাযুগল $PQ$ এবং $RS$ এর মধ্যে অবস্থিত সামান্তরিকক্ষেত্র$ABCD$ ও সামান্তরিকক্ষেত্র $BCEF$ । প্রমাণ করতে হবে যে, সামান্তরিকক্ষেত্র $ABCD=$সামান্তরিকক্ষেত্র $BCEF$.
অঙ্কনঃ $RS$ এর উপর $O$ যেকোনো 
বিন্দু নিয়ে $B$,$O$ এবং $C,O$ যোগ করি।
প্রমাণঃ 
$\triangle BOC$ এবং সামান্তরিকক্ষেত্র $ABCD$ একই ভূমি $BC$ এবং সমান্তরাল রেখাযুগল $PQ$ ও $RS$ এর মধ্যে অবস্থিত ।
সুতরাং $\triangle BOC=\dfrac{1}{2}$সামান্তরিকক্ষেত্র$ABCD\dots \dots (1)$
আবার, 
$\triangle BOC$ এবং সামান্তরিকক্ষেত্র $BCEF$ একই ভূমি $BC$ এবং সমান্তরাল রেখাযুগল $PQ$ ও $RS$ এর মধ্যে অবস্থিত ।
সুতরাং $\triangle BOC=\dfrac{1}{2}$সামান্তরিকক্ষেত্র$BCEF\dots \dots (2)$
$(1)$ ও $(2)$ হতে পাই, 
$\dfrac{1}{2}$সামান্তরিকক্ষেত্র$ABCD=\dfrac{1}{2}$সামান্তরিকক্ষেত্র$BCEF$

$\therefore$সামান্তরিকক্ষেত্র$ABCD=$সামান্তরিকক্ষেত্র$BCEF$ (প্রমাণিত)


বহুনির্বাচনী প্রশ্নঃ 

১.$i.$ তীর্যক রেখার লম্ব অভিক্ষেপ ঐ রেখার সমান,

   $ii.$ লম্ব রেখার লম্ব অভিক্ষেপ $ 0$,

   $iii.$ সমান্তরাল রেখার লম্ব অভিক্ষেপ ঐ রেখার সমান।

কোনটি সঠিক?

(ক) $i, ii$       (খ) $i, iii $     (গ) $ii,iii$      (ঘ) $i, ii, iii $

২.$\triangle{ABC}$ এর 

$i. AB^2=AC^2+BC^2$ যখন $\angle C=90^\circ $

$ii. AB^2>AC^2+BC^2$ যখন $\angle C=130^\circ $

$iii. AB^2<AC^2+BC^2$ যখন $\angle C=30^\circ $

কোনটি সঠিক?

(ক) $i, ii$       (খ) $i, iii $     (গ) $ii,iii$      (ঘ) $i, ii, iii $

৩. সমবাহু ত্রিভুজের মধ্যমা $\sqrt{3}$ সেন্টিমিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার?

(ক) $2$     (খ) $2.5$     (গ) $3$       (ঘ) $4$

৪.$\triangle {ABC}$ এর

$i. \;\angle{A}=$ সমকোণ হলে $AB^2=BC^2+AC^2$.

$ii. \;\angle{A}=$ স্থূলকোণ হলে $BC^2>BC^2+AC^2$.

$iii. \;\angle{A}=$ সূক্ষ্মকোণ  হলে $BC^2<AC^2+AB^2$.

কোনটি সঠিক?

(ক) $i, ii$       (খ) $i, iii $     (গ) $ii,iii$      (ঘ) $i, ii, iii $

৫.কোন ত্রিভুজের নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল $100\pi$বর্গ সেন্টিমিটার হলে তার পরিবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। 

(ক) $10$     (খ) $20$     (গ) $200\pi$      (ঘ) $400\pi$

৬. কোন তীর্যক রেখার দৈর্ঘ্য$ 5$ সেন্টিমিটার এবং ভূমি হতে শীর্ষের উচ্চতা $3 $সেন্টিমিটার হলে তীর্যক রেখার লম্ব অভিক্ষেপ এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার?

(ক) $0$     (খ) $3$     (গ) $4$     (ঘ) $5$.

৭. একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের লম্ব অভিক্ষেপ সর্বোচ্চ কয়টি হতে পারে?

(ক) $1$      (খ) $2$       (গ) $3$      (ঘ) অসংখ্য 

উত্তরপত্রঃ 

১.(গ) ২.(ঘ) ৩.(ক) ৪.(গ) ৫.(ঘ)

                        উচ্চতর গণিত

সৃজনশীল প্রশ্ন-১:

 $∆ABC$ এর  $AD$ , $BE$, $CF$  মধ্যমা তিনটি পরস্পরকে  $G$ বিন্দুতে ছেদ করে। 

(ক) প্রমাণ কর যে , $AD=3GD$.                                   

(খ) প্রমাণ কর যে ,$AB^2+AC^2=2\left(AD^2+BD^2\right).$            

 (গ) প্রমাণ কর যে ,$AB^2+AC^2+BC^2=12\left(GD^2+GE^2+GF^2\right)$  

সৃজনশীল প্রশ্ন-২:

চিত্রে $G$ ত্রিভুজটির ভরকেন্দ্র ।


(ক) $AG$ ও $GD$ এর অনুপাত এবং $BC$ এর উপর $AD$ ও $AC$ এর লম্ব অভিক্ষেপ লিখ।                 

(খ) প্রমাণ কর যে , $AB^2=AD^2+3BD^2$               

(গ) প্রমাণ কর যে, $2AB^2=3\left(GA^2+GB^2+GC^2\right)$  

সৃজনশীল প্রশ্ন-৩:

$3.5$ সে.মি. ব্যাসার্ধের $PQ$ ব্যাসের একটি অর্ধবৃত্তের $PR$ ও $QS$ জ্যা দুটি বৃত্তের অভ্যন্তরে পরস্পরকে $T$ ছেদ করে ।

(ক) $PT=2.5$ সে.মি. $QT=3.1$ সে.মি. $RT=1.2$ সে.মি.হলে $ST$ এর মান নির্ণয় কর।

(খ) $SM⟂PQ$ হলে প্রমাণ কর যে $PM.QM=SM^2$.

(গ)প্রমাণ কর যে,$PQ=\sqrt{PR.PT+QS.QT}$

(ঘ)প্রমাণ কর যে $PR.QS=PS.QR+SR.PQ$

গাণিতিক প্রশ্ন-১:
$\triangle{ABC}$ এর $AB=BC=6$ সে.মি. এবং $\angle{B}=90°$ হলে মধ্যমাগুলোর যোগফল নির্ণয় কর।
গাণিতিক প্রশ্ন-২:
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল $36\pi$ বর্গ একক হলে তার নববিন্দু বৃত্তের পরিসীমা কত?
গাণিতিক প্রশ্ন-৩:
একটি সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য $5$ সে.মি. হলে ঐ ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত?
উত্তরঃ
সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য, $d=5$ সে.মি.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য $a$ হলে 
    $3a^2=4d^2$
বা, $3a^2=4×5^2$
বা, $a=\dfrac{10}{\sqrt{3}}$ সে.মি.
সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ $R$ হলে 
     $a=\sqrt{3}R$
বা, $\dfrac{10}{\sqrt{3}}=\sqrt{3}R$
বা, $\dfrac{10}{\sqrt{3}×\sqrt{3}}=R$
বা, $R=\dfrac{10}{3}$ সে.মি.
সুতরাং নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, $r=\dfrac{R}{2}$
                                               $=\dfrac{5}{3}$ সে.মি.
সুতরাং পরিবৃত্তের ক্ষেত্রফল $=\pi r^2$
                                          $=\pi \left(\dfrac{5}{3}\right)^2$
                                          $=\dfrac{25\pi }{9}$ বর্গ সেন্টিমিটার                                      

গাণিতিক প্রশ্ন-৪:
একটি সমবাহু ত্রিভুজের নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল $16\pi$ বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজটির মধ্যমাগুলোর সমষ্টি নির্ণয় কর।



Comments

Popular posts from this blog

class six, mathematics, first chapter, Natural Numbers and fractions

geometry higher mathematics

physics, pressure and states of matter