mathematics,profit,profits,simple and compound interest

 সূত্রঃ

 $C=P\left(১+\dfrac{r}{n}\right)^{n×t}$

এখানে $C=$ চক্রবৃদ্ধিমূল বা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল (Compound)

          $P=$ আসল (principal)

          $r=$ মুনাফার হার (rate of interest)

          $t=$ সময় (বছরে প্রকাশিত) (time)

         $n=$ এক বছরে কতবার মুনাফা হিসাব করা হয়েছে।(number of divisions of a year)

উদাহরণ-৩। একটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্বৃত্ত $২০০০০০$ টাকা ব্যাংকে ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফাভিত্তিক স্থায়ী আমানত রাখলেন। মুনাফার হার বার্ষিক $১২$ টাকা হলে এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে ?

সমাধানঃ

আসল, $P=২০০০০০$ টাকা।

মুনাফার হার,$r=১২\%=০.১২$

সময়, $t= ১$ বছর।

বছরের বিভাজন সংখ্যা , $n=২$  [ ছয় মাস ভিত্তিক]

চক্রবৃদ্ধিমূল $C=P\left(১+\dfrac{r}{n}\right)^{n×t}$

                       $=২০০০০০\left(১+\dfrac{০.১২}{২}\right)^{২×১}$

                       $=২০০০০০(১+০.০৬)^২$

                       $=২০০০০০(১.০৬)^২$

                       $=২২৪৭২০$ টাকা

                        অনুশীলনী-২.২

১.একব্যক্তি ঋণদান সংস্থা থেকে বার্ষিক $৮\%$ চক্রবৃদ্ধি মুনাফায় $৫০০০$ টাকা ঋণ নিলেন।প্রতিবছর শেষে তিনি $২০০০$ টাকা করে ঋণ পরিশোধ করেন ।২য় কিস্তি পরিশোধের পর তাঁর আর কত টাকা ঋণ থাকবে? 

সমাধান:

এখানে, বার্ষিক মুনাফার হার,$r=৮\%=০.০৮$

                        আসল,$P=৫০০০$ টাকা 

$n$  বছর শেষে চক্রবৃদ্ধিমূল, $C=P (১+r)^n$

$∴ ১$ বছর শেষে চক্রবৃদ্ধিমূল,$C=৫০০০ (১+০.০৮)^১$  টাকা 

                                 $=৫০০০×১.০৮$ টাকা 

                                 $=৫৪০০$ টাকা 

প্রথম কিস্তি শেষে ঋণ, $P_1=(৫৪০০-২০০০)$টাকা

                            $=৩৪০০$ টাকা

২য় বছর শেষে চক্রবৃদ্ধিমূল, $C_1=P_1 (১+০.০৮)^১$

                                  $=৩৪০০×১.০৮$ টাকা

                                  $=৩৬৭২$ টাকা 

২য় কিস্তি শেষে ঋণ$=(৩৬৭২-২০০০)$টাকা

                    $=১৬৭২$ টাক

উত্তর : $১৬৭২$ টাকা ।

** অনুরূপভাবে সমাধান করাঃ

একব্যক্তি ঋণদান সংস্থা থেকে বার্ষিক $১২\%$ চক্রবৃদ্ধি মুনাফায় $৫০০০০$ টাকা ঋণ নিলেন।প্রতিবছর শেষে তিনি $২০০০০$ টাকা করে ঋণ পরিশোধ করেন ।কয়টি কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবেন ? 

গাণিতিক সমস্যাঃ

রহমতচাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক $12 \%$ সরল সুদের হারে $24,000$ টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি পতি মাসে $5,200$ টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ-সহ শোধ করবেন?

গাণিতিক প্রশ্নঃ

১. বার্ষিক $৫\%$ সরল সুদের হারে কত টাকায় মাসিক সুদ $১$ টাকা হবে?

২. বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা $১$ বছরে দ্বিগুণ হলে কত বছরে চারগুণ হবে?


গাণিতিক প্রশ্নঃ

কোনো মূলধনের বার্ষিক $৫\%$ হারে $১$ বছর $৯$ মাসে যে সুদ হয় বার্ষিক $৪\dfrac{১}{২}\%$ হারে $২$ বছর $৪$ মাসে তদাপেক্ষা $৬৩$ টাকা বেশি সুদ হয়। মূলধনের পরিমাণ নির্ণয় কর।

গাণিতিক সমস্যাঃ

 A বার্ষিক $৬\%$ হার সরল সুদে B এর কাছ থেকে $৯৬০$ টাকা ধার নিল এই শর্তে যে, চার কিস্তিতে ঋণ পরিশোধ করবে। প্রথম তিন কিস্তির প্রত্যেকটিতে কেবল আসলের $\dfrac{১}{৪}$ অংশ করে দেবে এবং শেষ কিস্তিতে সুদসহ অবশিষ্ট টাকা দিবে।চতুর্থ বছরের শেষে B কত টাকা পাবে?

গাণিতিক সমস্যাঃ

কিছু পরিমাণ অর্থ নির্দিষ্ট হার সুদে $২$ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে $৪০০$ টাকা ও $৪২০$ টাকা হলে সুদের হার ও আসল নির্ণয় কর।

গাণিতিক সমস্যাঃ

কোন মূলধনের $২$ বছরের সরলসুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে $৮৪০০$ টাকা ও $৮৬৫২$ টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত ?

গাণিতিক সমস্যাঃ

বলরামপুরের বর্তমান জনসংখ্যা $১৪৫৮$ জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় $১০\%$ জনসংখ্যা হ্রাস পায়, তবে $৩$ বছর পূর্বে বলরাম পুরের জন সংখ্যা কত ছিল?

গানিতিক সমস্যা

 বার্ষিক $৫\%$ হার সুদে কত টাকার $২$ বছরের চক্রবৃদ্ধি সুদ$২৪৯৬$ টাকা হবে?

 সৃজনশীল প্রশ্ন-১: 

 রড্রিক গোমেজ $৩$ বছরের জন্য $১০০০০$ টাকা এবং $৪$ বছরের জন্য $১৫০০০$ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট $৯৯০০$ টাকা মুনাফা দেন ।

 (ক) প্রথম ক্ষেত্রে মুনাফার হার $১২\%$ হলে মুনাফা বের কর ।

 (খ) উভয়ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার বের কর ।

 (গ) ২য় ক্ষেত্রে মুনাফার হার শতকরা $১২$ টাকা হলে প্রথমক্ষেত্রে মুনাফার হার বের কর ।

সৃজনশীল প্রশ্ন-২:

একটি দ্রব্যের খুচরা বিক্রয়মূল্য $৩০০৩০$ টাকা ।দ্রব্যটি উৎপাদনকারী $৪\%$ ,পাইকারি বিক্রেতা $৫\%$ এবং খুচরা বিক্রেতা $১০\%$ লাভে বিক্রয় করে।

(ক) খুচরা বিক্রেতা তালিকায় লিখিত মূল্যের উপর $১০\%$ কমিশন দিলে তালিকা মূল্য নির্ণয় কর ।

(খ)পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য নির্ণয় কর ।

(গ)উৎপাদন খরচ অপেক্ষা খুচরা মূল্য শতকরা কত বেশি?

সৃজনশীল প্রশ্ন-৩:

এক ব্যক্তি $৮\%$ হার মুনাফায় $৭৫০$ টাকা এবং $৬\%$হার মুনাফায় $১২৫০$ টাকা বিনিয়োগ করলেন ।

(ক)বছর শেষে প্রথম ক্ষেত্রে মুনাফা কত হবে?

(খ) গড় মুনাফার হার নির্ণয় কর ।

(গ)গড় মুনাফার হারে কত বছরে কোন আসল মুনাফা আসলে চার গুণ হবে?

সৃজনশীল প্রশ্ন-৪:

এক ব্যক্তি ৩বছরের জন্য $৪০০০$টাকা এবং $৫$বছরের জন্য $১০৫০০$টাকা ঋণ নিয়ে মোট $১৬৮০$ টাকা মুনাফা দিলেন ।

(ক)অক্ষরের বর্ণনা সহ মুনাফা-আসল নির্ণয়ের সূত্রটি লিখ ।

(খ)উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় কর ।

(গ)ঐ একই হার মুনাফায় কত টাকার ৪বছরে মুনাফা আসল $১৬০০০$টাকা হবে?

সৃজনশীল প্রশ্ন-৫:

একই হার মুনাফায় কোন আসল $৩$ বছরে মুনাফা আসলে $১৬৫০০$টাকা এবং ৭বছরে মুনাফা আসলে $২০৫০০$টাকা হয় ।

(ক)প্রথম ক্ষেত্রে মুনাফার হার $১০\%$ হলে আসল কত?

(খ) মুনাফার হার ও আসল নির্ণয় কর ।

(গ)২য় ক্ষেত্রে যে মুনাফা পাওয়া যায় প্রথম ক্ষেত্রে কত বছর বেশি হলে একই মুনাফা পাওয়া যেত?

সৃজনশীল প্রশ্ন-৬:

 মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে $৮\%$ হারে $x$ টাকা এবং $১০\%$ হারে $y$ টাকা ঋণ নিল। সে দুই বছর শেষে মোট $৬০,০০০$ টাকা ঋণের $১০,০০০$ টাকা মুনাফা পরিশোধ করল।

(ক) সম্পূর্ণ ঋণের উপর $৬\%$ মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত?

(খ) $x$ ও $y$ এর মান নির্ণয় কর ।

(গ) চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে তাকে কত টাকা বেশি পরিশোধ করতে হতো?

সৃজনশীল প্রশ্ন-৭:

একব্যক্তি  হার মুনাফায় কিছু টাকা ব্যাংকে জমা রেখে $৩$ বছর পর মুনাফা –আসলে $৫৫০০$ টাকা ফেরত পেলেন ।

 (ক) দেখাও যে, $২$ বছর পর $p$ টাকার চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য $pr^২$  টাকা।

 (খ) তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন ?

 (গ) একই হার মুনাফায় ঐ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে উক্ত সময়ে কত টাকা বেশি মুনাফা পেতেন ?

সৃজনশীল প্রশ্ন-৮:

 কোন শহরের বর্তমান জনসংখ্যা $৮০$ লক্ষ। দুই বছর পর শহরটির জনসংখ্যা হবে $৮৪৮৭২০০$ জন।

(ক) জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহৃৎ সুত্রটি লিখ।  

(খ) জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে কত জন নির্ণয় কর ।          

(গ) তিন বছর পর ঐ শহরের জনসংখ্যা কতজন বৃদ্ধি পাবে?

সৃজনশীল প্রশ্ন-৯:

একই হার মুনাফায় কোনো আসল ৪ বছরে মুনাফা আসলে $৬০০০$ টাকা এবং $৬$ বছরে মুনাফা আসলে $৬৫০০$ টাকা হয়।

(ক) ৩ বছরে মুনাফা কত হবে?

(খ) আসল ও মুনাফার হার নির্ণয় কর।

(গ) ২ বছরে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার কত গুণ হবে?

   সৃজনশীল প্রশ্ন-১০:

একব্যক্তি $২$ বছরের জন্য $p$ টাকা বিনিয়োগ করে ।যার বার্ষিক মুনাফার হার $=r$

সরল ও চক্রবৃদ্ধি মুনাফার  ক্ষেত্রে সবৃদ্ধিমূল যথাক্রমে $A$  এবং $C$ টাকা নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাওঃ

(ক) $C$ এর মান কত টাকা হবে?                           

(খ) সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা ?                                                                       

(গ) $C$ ও $A$ এর পার্থক্য $৬.৫$ টাকা এবং $r=১০\%$ হলে $p$ এর মান কত টাকা?                                 

গাণিতিক প্রশ্ন-১:

একই হার মুনাফায় কোন আসল $৩$ বছরে মুনাফা আসলে $\dfrac{৩}{২}$ গুণ হলে কত বছরে তা মুনাফা আসলে $৪$ গুণ হবে?

গাণিতিক প্রশ্ন-২:

কোন আসল $৪$ বছরে মুনাফা আসলে $৫২০০$ টাকা এবং $৭$ বছরে একই হার মুনাফায় তা মুনাফা আসলে $৬৭০০$ টাকা হলে মুনাফার হার ও আসল নির্ণয় কর ।

গাণিতিক প্রশ্ন-৩:

কোন আসল $৩$ বছরে মুনাফা আসলে $৬৫০০$ টাকা হয়। মুনাফা আসলের $\dfrac{৫}{৮}$ অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় কর।

গাণিতিক প্রশ্ন-৪:

দেখাও যে, $১$ বছর পর সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমুল ও চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল সমান।

অথবা, দেখাও যে , $১$ বছর পর নির্দিষ্ট মুলধনের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা সমান।

সমাধান:

আমরা জানি,

সরল  মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমুল, $A=P(১+nr)$

চক্রবৃদ্ধিমুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমুল,$C=P(১+r)^n$

$n=১$ বছর হলে , $A=P(১+r)$  এবং সরল মুনাফা, $I=A-P=P+Pr-P=Pr$

$n=১$ বছর হলে , $C=P(১+r)$ এবং চক্রবৃদ্ধি মুনাফা $=C-P=P+Pr-P=Pr$

সরল মুনাফা $=$ চক্রবৃদ্ধি মুনাফা

গাণিতিক প্রশ্ন-৫:

$৩৫০$ টাকার $১০\%$ হার মুনাফায় প্রথম দু’বছরের চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:

এখানে , $p=৩৫০$ টাকা ,$r=১০\%=০.১$

প্রথম বছর শেষে সবৃদ্ধিমূল $C=p(১+r)=৩৫০(১+০.১)=৩৮৫$  টাকা $=২$য় বছরের জন্য আসল

প্রথম  বছর শেষে মুনাফা $=৩৮৫-৩৫০=৩৫$ টাকা 

২য় বছরের সবৃদ্ধিমূল $=৩৮৫(১+০.১)=৪২৩.৫$ টাকা 

২য় বছরের শেষে  মুনাফা $=৪২৩.৫-৩৮৫=৩৮.৫$ টাকা

মুনাফাদ্বয়ের পার্থক্য $=৩৮.৫-৩৫=৩.৫$ টাকা

গাণিতিক প্রশ্ন-৬:

কোন আসল একই হার মুনাফায় ২$ বছর শেষে চক্রবৃদ্ধিমূল $২২০৫০০$ টাকা এবং $৩$ বছরান্তে চক্রবৃদ্ধিমূলধন $২৩১৫২৫$ টাকা হলে $৪$ বছর শেষে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।

গাণিতিক প্রশ্ন-৭:

বার্ষিক সুদ আসলের $\dfrac{১}{১৬}$ অংশ। আট মাসে $৬৯০$ টাকার সুদ কত?


       বহুনির্বাচনী প্রশ্ন 

১.$x$ টাকার $x\%$ হার মুনাফায় $x$ বছরে মুনাফা $x$ টাকা হলে $x$ এর মান কত?

(ক) $১০০$   (খ) $৬০$   (গ) $৪০$   (ঘ) $১০$

২. $২৫৫০০$ টাকার $১২\%=$ কত টাকা?

  (ক) $৩০৬$                 (খ) $৩০০৬$            (গ) $৩০৬০$            (ঘ) $৩৬০০$

৩.ক্রয়মূল্য $১০০০$ টাকা হলে $১২\%$ ক্ষতিতে বিক্রয়মূল্য কত টাকা  হবে ?

  (ক) $৮.৮০$                 (খ) $৮৮০$               (গ) $৮৮$                 (ঘ) $৯৮৮$

৪. $৫\%$ কে অনুপাতে প্রকাশ করলে-

  (ক) $১:৫$                   (খ) $২০:১$               (গ) $১:২০$                (ঘ) $১:২৫$

৫. ক্রয়মূল্য: বিক্রয়মূল্য $=৫:৭$ হলে –

  (ক) $৪০\%$ লাভ        (খ) $৪০\%$ ক্ষতি       (গ) $৫০\%$ লাভ         (ঘ) $৫০\%$ ক্ষতি 

৬. $৩৯$ সংখ্যাটি কোন সংখ্যার ৬৫% ?

  (ক) $১০০$                (খ) $৬৫$                   (গ) $৬০$             (ঘ) $৩৯$ 

৭.নিচের বাক্যগুলো লক্ষ্য কর-

$i.$ লাভ $=$ ক্রয়মূল্য-বিক্রয়মূল্য 

$ii.$ ক্ষতি $=$ বিক্রয়মূল্য-ক্রয়মূল্য

$iii.$ লাভ বা ক্ষতি ক্রয়মূল্যের উপর হিসাব করা হয়।

কোনটি সঠিক?

(ক) $i$    (খ) $ii$      (গ) $iii$     (ঘ) $i  ,ii,iii$

নিচের ছকটির সাহায্যে $৮-১০$ নং প্রশ্নের উত্তর দাও:

ক্রয়মূল্য(টাকা) বিক্রয়মূল্য(টাকা) লাভ বা ক্ষতি(টাকা) লাভ বা ক্ষতির হার
$৬০০$ $৬৬০$
$৫৫২$ ক্ষতি $৮$
লাভ $৬৪$ লাভ $৮$

৮.প্রথম সারির ফাঁকা ঘর দুটির মান কত?

(ক) $৬০,৮$   (খ) $৬০,১০$    (গ) $৬৪,৮$     (ঘ) $৬৪,১০$

৯.২য় সারির ফাঁকা ঘর দুটির মান কত?

(ক) $৬০০,৪৮$    (খ) $৬০০,৩৮$   (গ) $৬৫০,৪৮$   (ঘ) $৫৫০,৩৮$

১০. ৩য় সারির ফাঁকা ঘর দুটির মান কত?

(ক)$৮৬৪,৮০০$   (খ) $৮০০,৮৬৪$   (গ)$৮৬০,৮০০$  (ঘ)$৮০০,৮৬০$

১১. $২x$ টাকার $২x\%$ হার মুনাফায় ২x বছরে মুনাফা $২x$ টাকা হলে $x$ এর মান কত?

 (ক)$৬০$  (খ)$৪০$   (গ)$১০$   (ঘ)$৫$

১২. $৬x$ টাকার $x\%$ হার মুনাফায় $২x$ বছরের মুনাফা $৩x$ টাকা হলে $x$ এর মান কত?

(ক)$৬০$  (খ)$৪০$   (গ)$১০$   (ঘ)$৫$


 বহুনির্বাচনী প্রশ্নের উত্তর 

১.(ঘ)  ২.(গ)  ৩.(খ)  ৪.(গ)  ৫.(ক)  ৬.(গ)  ৭.(গ)  ৮.(খ) ৯.(ক)  ১০.(খ) ১১.(ঘ) ১২.(ঘ)









Comments

Popular posts from this blog

class six, mathematics, first chapter, Natural Numbers and fractions

geometry higher mathematics

physics, pressure and states of matter